দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনে ভোট শেষ, চলছে গণনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে গণনা। সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল নির্বাচন কার্যালয়। তবে ভোটগ্রহণ শেষে মোট ভোটের হার এখনো জানা যায়নি। নির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।